1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রাইম ব্যাংকের ৫ কোটি টাকার সহায়তার প্রতিশ্রুতি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৯২ বার পঠিত

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থী ও শিক্ষকদের চিকিৎসা ও পুনর্বাসনে ৫ কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি.।

আজ মঙ্গলবার প্রাইম ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়,এই জাতীয় শোকাবহ সময়ে প্রাইম ব্যাংক ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। প্রতিশ্রুত অর্থ আহত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কর্মচারীদের জরুরী চিকিৎসা, বার্ন ইউনিটে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমে ব্যয় করা হবে।

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, ‘এই অকল্পনীয় ও হৃদয়বিদারক ঘটনার জন্য আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সহানুভূতি ও প্রার্থনা রইলো। আমরা আশা করি, আমাদের এই সহায়তা ক্ষতিগ্রস্তদের কষ্ট কিছুটা হলেও কমাবে এবং তাদের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় সহায়তা করবে।’

দুর্যোগের সময় যারা দ্রুত সাড়া দিয়েছেন, বিশেষ করে উদ্ধারকর্মী, চিকিৎসক, হাসপাতালকর্মী ও সংশ্লিষ্ট সকলের প্রতি প্রাইম ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। জাতির যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার নিয়ে প্রাইম ব্যাংক ভবিষ্যতেও যেকোনও কঠিন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park