1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

র‍্যাব-১৩ এর অভিযানে সংঘবদ্ধ চোরচক্রের প্রধান আসামী ও চুরিকৃত প্রাইভেট কার উদ্ধারসহ গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৪০ বার পঠিত

মো. মোরসালিন ইসলাম, দিনাজপুর: ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ডাকাতি, চাঞ্চল্যকর চুরি ও দস্যুতাসহ মারাত্মক সব সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বাদীর দায়েরকৃত এজাহারসূত্রে জানা যায় যে, মামলার বাদী মহিদুল ইসলাম মিশন বিবাদী মোঃ নুরুজ্জামানকে ১/০৯/২০২৪ তারিখে প্রাইভেটকারের ড্রাইভার হিসেবে নিয়োগ দেন। গত ১৮/০৯/২০২৪ তারিখে সকাল ১১ টার সময় উক্ত বিবাদী বাদীর নিকট হতে ২০০০ টাকা নিয়ে গাড়িতে গ্যাস ভরার উদ্দেশ্যে চলে যায়। গাড়িতে গ্যাস ভরে বাসায় ফিরে না আসলে বিবাদীর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে গত ২১/০৯/২০২৪ তারিখে বিবাদীর স্ত্রী বাদীকে জানান যে, বাদীর গাড়িসহ তার স্বামীকে দিনাজপুরে অজ্ঞাতস্থানে জাহাঙ্গীর নামক এক ব্যক্তি আটকে রেখেছে এবং ১,০০,০০০/- টাকা চাঁদা দাবি করছে। এর প্রেক্ষিতে বাদী ০৫/১০/২০২৪ তারিখে হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং- ০৩, তাং-১৫/১০/২০২৪ ইং, ধারা: ৩৮১/৩৮৫/৩৪ পেনাল কোড। এরই প্রেক্ষিতে ইং ২০/০৭/২০২৫ খ তারিখ সময় রাত ৮:৩০ মিনিটে সময় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে দিনাজপুরের কোতয়ালী থানাধীন ডায়াবেটিস মোড় এলাকা হতে এজাহারনামীয় আসামী মোঃ নুর জামান (৪৩)কে গ্রেফতার করতেন।
২১/০৭/২০২৫ তারিখে বিকাল ৪ টার সময় দিনাজপুরের কোতয়ালী থানা সুইহারি খালপাড় এলাকায় অভিযান পরিচালনা করে সাং- পশ্চিম মিশন রোড়ের মৃত সামি উদ্দীনের ছেলে আসামী মোঃ ফাইয়াকে চুরি যাওয়া প্রাইভেট কার, রেজিঃ নং- ঢাকা মেট্রো গ ১২-৫৭৫১ উদ্ধারসহ গ্রেফতার করেন।

পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত সংশ্লিষ্ট আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park