1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ঝিনাইগাতীর তিনআনিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪১৯ বার পঠিত

মোঃ বিল্লাল হোসেন, শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও আহত শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

রোববার (২০ জুলাই) বিকেলে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনআনি ব্রিজ পাড় সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫ জন ব্যবসায়ী ও আহত ১জন শ্রমিকের হাতে, সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল এর পক্ষথেকে সহায়তার অর্থ বিতরণ করেন মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান।

এ সময় হাতিবান্ধা ইউনিয়নের আহত ১ জন শ্রমিককে ৫ হাজার টাকা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫জন ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার করে মোট ৫৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা প্রদান শেষে মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক মো. লুৎফর রহমান, অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে
সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডে ব্যাবসায়ী প্রতিষ্ঠান পুড়ে যাওয়ায়, ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হন। সাবেক এমপি মাহমুদুল হক রুবেল সাহেবের দৃষ্টিগোচর হলে দ্রুত সময়ের মধ্যে পরিদর্শন করেন। এবং তার পক্ষথেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে করে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা তাদের ব্যাবসায়ী প্রতিষ্ঠান দাড় করাতে সাময়িকভাবে হলেও কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জনাব, তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছি। বিএনপি সবসময় জনগণের দুঃখ-কষ্টে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।

সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোতাহার আলী বেলাল, হাতিবান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মমতাজ উদ্দিন, মালিঝিকান্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল হান্নান, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম রুবেলসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park