1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহার

  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৬৯ বার পঠিত

বর্তমান নিসউজ ডটকম: গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা  প্রত্যাহার করল জেলা প্রশাসন। 

রবিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ কামরুজ্জামানে (জেলা প্রশাসক) মিডিয়া সেলে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার রাত ৮ পর গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা ও কারফিউ বলবৎ থাকবে না। সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।এছাড়া, অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, গত বুধবার (১৬ জুলাই )এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। ৫ ঘন্টার হামলা-সহিংসতায় চারজনের মৃত্যু হয়। পরে ওইদিন রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

এরপর দ্বিতীয় দফায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত কারফিউর সময়সীমা বাড়ানো হয়। মাঝে তিন ঘণ্টা বিরতি দিয়ে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরবর্তীতে সন্ধ্যা ৬ টা থেকে শনিবার (১৯ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত কারফিউর সময় বাড়ানো হয়। শনিবার (১৯ জুলাই) সকাল ৬ টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। শনিবার (১৯জুলাই) রাত ৮ থেকে রবিবার (২০ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরবর্তীতে রবিবার (২০ জুলাই) সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক।

জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী এসব তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park