1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

সাবেক মন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ

  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২৫০ বার পঠিত

বর্তমান নিউজ ডটকম: জুলাই-আগস্টে সংঘটিত হত্যা ও গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক সাত মামলায় ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত তিন মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বেঁধে দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে সময় আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এই মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, প্রধানমন্ত্রীর সাবেক বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সকালে আনিসুল হক, দীপু মনি, আমু, সালমান এফ রহমান, পলকসহ ৩৯ জনকে আদালতে হাজির করা হয়।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক, ফারুক খান, শাজাহান খান, কামরুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার ও গোলাম দস্তগীর গাজী, সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী,ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন,জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক,সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম।

এর আগে, গত বছরের ১৭ ডিসেম্বর একই ঘটনায় দায়ের করা দুটি মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। পরে সময় আরও দুই দফা বাড়ানো হয়।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দেন তারা। ওই সময় সংঘটিত হত্যা ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে।

ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী সময়ে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারই জুলাই-আগস্টের গণহত্যার বিচার শুরুর সিদ্ধান্ত নেয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park