1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে বিদ্যালয় ও মসজিদ ঘেঁষে ভবন নির্মাণের অভিযোগ, তদন্তের দাবি

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৬৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার | বর্তমান নিউজ

দিনাজপুরের ফুলবাড়ীতে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মসজিদ ও বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে নতুন ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। নির্মাণকাজের বৈধতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পৌরসভার প্রশাসক এবং বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ চেয়েছে ফুলবাড়ীর সচেতন নাগরিক সমাজ।

অভিযোগকারীদের দাবি, ২০২৩ সালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনারের তদন্তসংক্রান্ত আদেশ থাকলেও তা বাস্তবায়িত হয়নি। তাঁদের আরও অভিযোগ, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও নির্মাণকাজ চলেছে।

বিদ্যালয় ও মসজিদের দেয়ালসংলগ্ন ভবন নির্মাণে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ, নিরাপত্তা ও বিদ্যমান স্থাপনার সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন নাগরিকেরা। ভবনটি অনুমোদিত নকশা ও প্রযোজ্য ইমারত নির্মাণ বিধিমালা মেনে তৈরি হচ্ছে কি না, তা যাচাইয়ের দাবি জানিয়েছেন তাঁরা।১

নির্মাণাধীন ভবনটি সরেজমিনে পরিদর্শন, অনুমোদিত নকশা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

ছবি: সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মসজিদসংলগ্ন দেয়াল ও ভবন নির্মাণের ২০২৩ সালের এবং বর্তমান অবস্থার চিত্র।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park