1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেষ মেসেজে মাকে কী লিখেছিলেন তাহসিফ শাকিল হত্যার পেছনে যাঁরাই থাকুন, আইনের আওতায় আনতে হবে: রাকিব গুজরাটে গরু জবাইয়ের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, শ্যালোমেশিন জব্দ নরসিংদীতে পরিত্যক্ত ঘরে অস্ত্র-মাদকের বিশাল মজুত, নগদ ১০ লাখ টাকা উদ্ধার ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা ফের ঢাকায় গাইবেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করা সঞ্জয় ‘বন্ধুর ডাকে বেরিয়ে নিখোঁজ, হতে পারে তাকে হত্যা করে নদীতে ফেলা হয়েছে’ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার: তদন্তের আগে মন্তব্য নয় স্বরাষ্ট্রমন্ত্রীর নিষেধাজ্ঞা শেষে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় ভোলার দুই লক্ষাধিক জেলে

গুজরাটে গরু জবাইয়ের দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ

গরু জবাইয়ের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের গুজরাটের গান্ধীনগরের কলোল জেলা আদালত। তাঁদের প্রত্যেককে তিন লাখ রুপি করে জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় বিচারক গরুকে ‘বিশ্বমাতা’ হিসেবে উল্লেখ করেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার রায় ঘোষণার সময় বিচারক প্রাচীন হিন্দু ধর্মশাস্ত্র মনুস্মৃতি থেকে সংস্কৃত শ্লোক পড়ে শোনান। ওই শ্লোকে গরুকে বিশ্বমাতা ও বিশ্বের কল্যাণের প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওয়াসিম সাহাবুদ্দিন বাবু কুরাইশি, মোহাম্মদ রফিক মোহাম্মদ হানিফ আলীভাই কুরাইশি এবং আশফাক ওরফে সালমান আল্লারখা আব্দুল বেহলিম। তাঁদের গুজরাটের প্রাণী সংরক্ষণ আইনে সাজা দেওয়া হয়েছে।

২০২৪ সালের আগস্টে গান্ধীনগরের জামলা গ্রামে ২৭৭ কেজি গরুর মাংকসহ তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জামলা গ্রামের ধাঙ্কিনশ এলাকার একটি বাড়িতে গরুর মাংস থাকার বিষয়ে গোপন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। বাড়ি থেকে ধারালো ছুরি, মাংস মাপার পাল্লা ও পরিবহনের কয়েকটি গাড়ি উদ্ধার করা হয়। সেখানে জীবিত গরুও পাওয়া যায়, যেগুলো পরে স্থানীয় গরু আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park