1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের পর্যটনে নতুন সম্ভাবনা, বিশ্ব পর্যটন দিবসে এআই ও ডিজিটাল রূপান্তরে গুরুত্ব

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৩ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক।
নারায়ণগঞ্জে “ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নারায়ণগঞ্জের পর্যটন সম্ভাবনা, ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোর উন্নয়ন এবং পর্যটনকেন্দ্রগুলোকে আরও আকর্ষণীয় ও আধুনিক করে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। আধুনিক প্রযুক্তির মাধ্যমে নারায়ণগঞ্জের পর্যটনকেন্দ্রগুলোর তথ্য সহজে দেশি-বিদেশি পর্যটকদের কাছে পৌঁছে দেওয়া, পর্যটনসেবাকে আরও সহজ ও কার্যকর করা এবং পর্যটকদের অভিজ্ঞতা উন্নত করার বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, শিল্প ও বাণিজ্যের পাশাপাশি নারায়ণগঞ্জের রয়েছে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ। এসব সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে নারায়ণগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য হিসেবে আরও পরিচিতি লাভ করতে পারে। এজন্য পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা, পরিচ্ছন্নতা, যোগাযোগব্যবস্থা এবং প্রয়োজনীয় পর্যটনসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পর্যটনকেন্দ্রের ভার্চুয়াল তথ্য, দিকনির্দেশনা, ঐতিহাসিক বিবরণ এবং বিভিন্ন পর্যটনসেবা পর্যটকদের কাছে সহজে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জের পর্যটন খাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বিশ্ব পর্যটন দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের পর্যটনসম্পদকে দেশ-বিদেশে তুলে ধরা এবং পর্যটন খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park