1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আওয়ামী নৈরাজ্যের বিরুদ্ধে টিপুর হুঁশিয়ারি, নারায়ণগঞ্জে শহরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি। বর্তমান নিউজ
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।
বক্তব্যে টিপু বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে রাজনৈতিক কর্মসূচি পালন এবং যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে সাংগঠনিকভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান তিনি।
সমাবেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালামসহ মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান। পরে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে সমাবেশস্থল ত্যাগ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park