1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা, সব দপ্তরে নিয়মিত নজরদারির নির্দেশ ডিসির

  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯১ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় ডেঙ্গু প্রতিরোধে জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনস্বাস্থ্য, ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান এবং সরকারি সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুর রহমান, জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), জেল সুপার, ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
সভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। স্কুল-কলেজ, খেলার মাঠ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে নিয়মিত অভিযান ও নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “উন্নয়নের পূর্বশর্ত সমন্বয়। সব দপ্তরকে একসঙ্গে টিম হিসেবে কাজ করতে হবে, যাতে জনগণ দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পায়।”
ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ডেঙ্গু। সকল দপ্তর প্রধানকে নির্দেশ দেওয়া হচ্ছে—আপনাদের অফিস, স্কুল-কলেজ, খেলার মাঠসহ আওতাধীন কোনো প্রতিষ্ঠানে যেন পানি জমে এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়। নিয়মিত মনিটরিং করতে হবে।”
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু স্বাস্থ্য বিভাগের একার দায়িত্ব নয়; এ বিষয়ে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় সরকারি দপ্তরের অফিস সহকারী ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপরও গুরুত্ব দেওয়া হয়। জনগণ যাতে দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পায় এবং দাপ্তরিক কার্যক্রমে আরও গতিশীলতা আসে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
জেলা প্রশাসক বলেন, সরকারি সেবার মানোন্নয়নে কর্মকর্তাদের পাশাপাশি কর্মচারীদের দক্ষতা ও দায়িত্বশীলতাও গুরুত্বপূর্ণ। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park