1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

পরিচ্ছন্নতা ও সবুজায়নে ফতুল্লা মাঠ এলাকায় নতুন উদ্যোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জের ফতুল্লা মাঠ সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও সবুজায়নে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। গত শনিবার পরিচালিত পরিচ্ছন্নতা অভিযানের ধারাবাহিকতায় এলাকাটিকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে চারটি সোলার স্ট্রিট লাইট স্থাপন এবং বৃক্ষরোপণ করা হয়েছে।
সংশ্লিষ্টদের উদ্যোগে স্থাপন করা সোলার স্ট্রিট লাইটের মাধ্যমে সন্ধ্যার পর এলাকাটিতে আলোর ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে এলাকার সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উদ্যোগের আওতায় শুধু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাই নয়, ভবিষ্যতেও এলাকাটির নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে। এর ফলে ফতুল্লা মাঠ সংলগ্ন স্থানটি একটি পরিচ্ছন্ন, আলোকিত ও সবুজ পরিবেশে পরিণত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এ বিষয়ে জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের পক্ষ থেকে এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলতে সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; একটি সুন্দর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলা, পরিবেশ রক্ষা এবং জনসাধারণের ব্যবহারের স্থানগুলো পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
পরিচ্ছন্ন ও সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park