1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

গণতন্ত্রের ভিত মজবুত করতে জবাবদিহি ও শক্তিশালী প্রতিষ্ঠান জরুরি: এমপি আব্দুল্লাহ আল আমিন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
গণতন্ত্রকে কেবল ভোটাধিকার ও নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্ব, স্বাধীনতা, জবাবদিহি এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে Civic Youth Bangladesh (CYB)-এর আয়োজনে এবং বাংলাদেশস্থ নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় আয়োজিত ‘Celebrating the International Day of Democracy 2026’ অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে ‘Democracy, Governance and Public Trust’ শীর্ষক আলোচনায় অংশ নেন বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
আব্দুল্লাহ আল আমিন বলেন, বাংলাদেশের রাজনীতিতে জনগণের আস্থা পুনর্গঠনের জন্য রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য থাকা জরুরি। একই সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে হবে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়েই রাজনৈতিক নেতৃত্বের প্রতি আস্থা তৈরি হয়।
তিনি বলেন, ‘গণতন্ত্র শুধু ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। গণতন্ত্র কার্যকর করতে হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পেশাদার, স্বাধীন ও জবাবদিহিমূলক হতে হবে। পাশাপাশি নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতাও নিশ্চিত করা প্রয়োজন।’
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে না পারলে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করা কঠিন হয়ে পড়বে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি বাস্তব রাজনৈতিক চর্চায় প্রতিফলিত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
নিজের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ তুলে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন বলেন, জনগণের আস্থা অর্জনের ক্ষেত্রে শুধু নেতৃত্বের পরিবর্তন যথেষ্ট নয়। পরিবর্তনের বিষয়টি রাজনৈতিক আচরণ ও কার্যক্রমের মধ্যেও দৃশ্যমান হতে হবে।
তিনি বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব শুধু নির্বাচনের সময় জনগণের কাছে যাওয়া নয়; বরং নিয়মিতভাবে জনগণের কথা শোনা, তাদের সমস্যা ও প্রত্যাশা বোঝা, দেওয়া প্রতিশ্রুতির অগ্রগতি সম্পর্কে জবাব দেওয়া এবং জনগণের কাছে দায়বদ্ধ থাকা।
আব্দুল্লাহ আল আমিন আরও বলেন, নতুন প্রজন্ম আগের তুলনায় অনেক বেশি সচেতন। তারা রাজনৈতিক দল ও নেতাদের বক্তব্য শোনার পাশাপাশি তাদের বাস্তব কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করবে। ফলে ভবিষ্যতের রাজনীতিতে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ, স্বচ্ছতা ও জবাবদিহির গুরুত্ব আরও বাড়বে।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে গণতন্ত্র, সুশাসন, নাগরিক অংশগ্রহণ এবং জনগণের আস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তরুণ প্রজন্মের রাজনৈতিক ও নাগরিক অংশগ্রহণ বাড়ানো এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আরও কার্যকরভাবে চর্চার বিষয়ে আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহনেওয়াজ খান চন্দন। প্যানেল আলোচনায় আরও অংশ নেন সংসদ সদস্য আজিজুল বারি হেলাল, সংসদ সদস্য মারদিয়া মমতাজ, সাবেক নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ড. আব্দুল আলিম এবং ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park