
বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জ জেলা’র সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সহ-মানবাধিকার সম্পাদক মোঃ হযরত আলী সবুজ প্রধানের শ্রদ্ধেয় মা গতকাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
তাঁর মায়ের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমার ইন্তেকালে তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা।
মহান আল্লাহ রাব্বুল আলামীন মরহুমার সকল গুনাহ-খাতা ক্ষমা করে দিয়ে তাঁকে রহমত ও মাগফিরাতের চাদরে আবৃত করুন, কবরের আজাব থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম নসিব করুন।
একই সঙ্গে মহান আল্লাহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করুন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি।
আমিন।