1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নালিতাবাড়ীতে বিজিবির অভিযানের ভারতীয় অবৈধ ঔষধের চালান জব্দ

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পঠিত

মোঃ বিল্লাল হোসেন, শেরপুর প্রতিনিধি।
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৩েসপ্টেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী পানিহাতা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ওষুধের একটি বড় চালান জব্দ করেন বিজিবির সদস্যরা। জব্দ করা ওষুধের আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ২ হাজার ৪২৫ টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অবৈধভাবে ভারতীয় ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পানিহাতা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-শেরপুর সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। মাদক, অবৈধ পণ্য পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচারের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park