1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

শেরপুরে রোড নিবন্ধন ফি অর্ধেক করার দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার পঠিত

মোঃবিল্লাল হোসেন,শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর পৌরসভা কর্তৃক আদায় করা রোড নিবন্ধন ফি অর্ধেক করা এবং শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে গাড়ির নিবন্ধন ও সিরিয়াল চেকিংয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭সেপ্টেম্ববর)
সকালে শেরপুর শহরের নিউমার্কেট এলাকায় জেলা ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মালিকরা সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক জুলহাস উদ্দিন সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন সদস্য সচিব আশরাফুল আলম, সুলাইমান হোসেন, গোলাম রব্বানী, শাহিনুর রহমান শাহিন ও তারেক মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমানে পৌরসভা কর্তৃক নির্ধারিত রোড নিবন্ধন ফি পরিবহনসংশ্লিষ্ট মালিক ও চালকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মালিকদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করে এ ফি অর্ধেকে নামিয়ে আনার দাবি জানান তারা।

এ ছাড়া শহরের বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট স্থাপন করে নিবন্ধনবিহীন যানবাহন শনাক্তকরণ এবং বৈধ গাড়িগুলোর সিরিয়াল চেকিংয়ের ব্যবস্থা করার দাবি জানান বক্তারা। এতে যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং নিবন্ধন প্রক্রিয়াও আরও কার্যকর হবে বলে দাবি করেন তারা।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও শেরপুর পৌরসভার প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park