1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

চাষাড়ায় মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ, বরখাস্ত পুলিশ সদস্যকে মারধর

  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাড়া এলাকায় মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে এক বরখাস্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে একপর্যায়ে ওই বরখাস্ত পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি আগে পুলিশ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বরখাস্ত অবস্থায় রয়েছেন। অভিযোগ রয়েছে, পুলিশে চাকরি করার পরিচয় ও প্রভাবের কথা বলে চাষাড়া ও আশপাশের এলাকার কয়েকজন ব্যক্তিকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখানো হতো।
অভিযোগকারীদের দাবি, বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য দিয়ে মামলা দেওয়ার ভয় দেখিয়ে অর্থ দাবি করা এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
এরই মধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে চাষাড়া এলাকায় ওই ব্যক্তির সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা কাটাকাটি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে মারধর করা হয় বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park