1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

পরিচয় গোপন করেও শেষ রক্ষা হয়নি, ১৪ বছর পর র‍্যাবের হাতে হত্যা মামলার আসামি

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ বার পঠিত

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা মামলায় ১৪ বছর ধরে পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি হাবিবুর রহমান (৪৩)কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতকানিয়া থানাধীন কেরানিহাট বাসস্ট্যান্ডসংলগ্ন ছদাহা ফার্মেসির সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি বিশেষ আভিযানিক দল।

গ্রেপ্তার হাবিবুর রহমান সাতকানিয়া উপজেলার ১৫ নম্বর ছদাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম ফুজুর পাড়া এলাকার আলী মিয়া ও দিলোয়ারা বেগমের ছেলে।

র‍্যাব-১৫ জানায়, হাবিবুর রহমান সাতকানিয়া থানায় দায়ের করা একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত আসামি। মামলার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘ ১৪ বছর দেশের বিভিন্ন স্থানে নাম ও পরিচয় গোপন করে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, হাবিবুর রহমান সাতকানিয়ার কেরানিহাট এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাব-১৫-এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প)-এর একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে কেরানিহাট বাসস্ট্যান্ডসংলগ্ন ছদাহা ফার্মেসির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত হাবিবুর রহমানকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park