1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

এতিম শিক্ষার্থীদের মুখে হাসি, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পঠিত

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে মানবিক উদ্যোগ নিয়েছে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বাদ জোহর সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মোজাদ্দেদিয়া ওয়ালিউল্লাহি খানকায়ে মোজাদ্দেদিয়া সাইদিয়া আজুদিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা অংশ নেয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও স্ট্রার্কটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া ও প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি প্রয়াত মোস্তাফিজুর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
দোয়া ও মোনাজাত শেষে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের প্রয়াত পিতা মোস্তাফিজুর রহমানের নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানুষের দুঃসময়ে সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও ফাউন্ডেশনটির কার্যক্রম অব্যাহত রয়েছে।
বক্তারা বলেন, এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল ও খাবার বিতরণের মতো উদ্যোগ শুধু একটি আয়োজন নয়; বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় এমপি নজরুল ইসলাম আজাদ ও তার পরিবারের সদস্যদের জন্যও বিশেষ দোয়া কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলসহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park