
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য মিছিল করেছে মহানগর কৃষক দলের মহিলা নেত্রীরা। মহানগর কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা খোরশেদা আলম লিপি খন্দকারের পক্ষ থেকে এ মিছিল বের করা হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন। এ সময় নারী নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। মিছিলটি নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মহানগর কৃষক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা খোরশেদা আলম লিপি খন্দকারসহ নারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগেও মিশনপাড়া থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে চাষাঢ়া প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে গিয়ে শেষ হয়