1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে জমেছে উত্তাপ, আলোচনায় মোঃ জাকির হোসেন ও মোঃ আজিজুর রহমান মোল্লার প্যানেল।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে আদালতপাড়ায় শুরু হয়েছে জোর আলোচনা। সম্ভাব্য প্রার্থী, প্যানেল ও নেতৃত্ব নিয়ে আইনজীবীদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ। এরই মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকজনের নাম আলোচনায় আসায় নির্বাচনী আমেজও বাড়তে শুরু করেছে।
আদালতপাড়ার আলোচনায় বিশেষভাবে উঠে এসেছে সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাকির হোসেন ও অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান মোল্লার নাম। তাদের নেতৃত্বে একটি প্যানেল গঠনের বিষয়টি নিয়েও আইনজীবীদের মধ্যে আলোচনা চলছে।
সমিতির সিনিয়র সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাকির হোসেনকে এবার সভাপতি পদে দেখতে চান—এমন আলোচনা রয়েছে আইনজীবীদের অনেক অংশের মধ্যে। এর আগে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার চেষ্টা করলেও সুযোগ না পাওয়ায় এবার তাকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান মোল্লার নামও জোরেশোরে আলোচনায় এসেছে। তাকে ঘিরে সমর্থকদের তৎপরতা বাড়ছে বলে জানা গেছে। তবে শেষ পর্যন্ত কারা কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান জানান দিতে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। একই সঙ্গে বিভিন্ন প্যানেল ও নেতৃত্ব নিয়ে চলছে আলোচনা। ফলে আগামী দিনে আদালতপাড়ার নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্যানেলভিত্তিক প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। ফলে এবারও সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কে কাকে সমর্থন করছেন, কোন প্যানেল কার নেতৃত্বে আসছে—এসব বিষয় নিয়েই আইনজীবীদের মধ্যে কৌতূহল বাড়ছে।
এদিকে বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানও আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আলোচনা রয়েছে। সভাপতি পদে তার সম্ভাব্য অবস্থান নিয়েও আইনজীবীদের মধ্যে নানা আলোচনা চলছে।
সব মিলিয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে এখন থেকেই সরগরম হয়ে উঠছে আদালতপাড়া। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা, প্যানেল গঠন এবং শেষ মুহূর্তের সমঝোতার ওপর নির্ভর করবে এবারের নির্বাচনের চূড়ান্ত চিত্র।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park