1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

সফল চিকিৎসা শেষে দেশে ফিরছেন যুবদল নেতা রেজাউল কবীর পল

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
কেরানীগঞ্জের কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল বেশ কিছুদিন ধরে দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন। সফল চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে দেশে ফিরছেন।
রেজাউল কবীর পলের দেশে ফেরার খবরে তাঁর নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। চিকিৎসাকালীন সময়ে তাঁর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। একই সঙ্গে দেশে-বিদেশে থাকা অসংখ্য নেতাকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষী নিয়মিত তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।
দীর্ঘ চিকিৎসার পর সফলভাবে সুস্থ হয়ে দেশে ফেরায় তাঁর পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
চিকিৎসাকালীন সময়ে যাঁরা তাঁর সুস্থতার জন্য দোয়া করেছেন, মিলাদ মাহফিলের আয়োজন করেছেন, নিয়মিত খোঁজখবর নিয়েছেন এবং বিভিন্নভাবে তাঁর পাশে থেকেছেন—তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রেজাউল কবীর পল।
তিনি দেশে ও দেশের বাইরে থেকে তাঁর জন্য দোয়া ও শুভকামনা জানানো সব নেতাকর্মী, ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং ভালোবাসার মানুষদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অশেষ ধন্যবাদ জানিয়েছেন।
তাঁর ঘনিষ্ঠজনরা জানান, রেজাউল কবীর পলের সুস্থ হয়ে দেশে ফেরার মধ্য দিয়ে দীর্ঘদিনের উৎকণ্ঠার অবসান হয়েছে। তাঁকে স্বাগত জানাতে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
সবার দোয়া ও ভালোবাসায় তিনি পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন—এমন প্রত্যাশা তাঁর পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park