1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

সোনারগাঁয়ে দুই রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানকে ৬ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভিযোগে দুটি রেস্টুরেন্ট ও একটি মিষ্টির দোকানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ-কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
অভিযানে বৈশাখী রেস্টুরেন্ট, শিকদার ডাইন ও ইঁশাখা মিষ্টি ঘর পরিদর্শন করা হয়। খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং নির্ধারিত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগে প্রতিষ্ঠান তিনটিকে দুই লাখ টাকা করে, সর্বমোট ৬ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ ঘটনাস্থলেই আদায় করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, খাদ্যসামগ্রী প্রস্তুত ও সংরক্ষণের সময় পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদভাবে খাদ্য প্রক্রিয়াজাত করা এবং নির্ধারিত স্বাস্থ্যবিধি অনুসরণ করা হচ্ছে কি না—এসব বিষয় বিশেষভাবে পর্যবেক্ষণ করা হয়।
এ সময় অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর মো. মোশাররফ হোসেন (মুর্শিদ), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কাঁচপুর রাজস্ব সার্কেলের পেশকার বায়েজিদ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সোনারগাঁ থানা পুলিশের একটি দলও অভিযানে অংশ নেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম জানান, স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের নীতিমালা অনুসরণ না করায় এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারি বিধি অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রশাসনের এমন অভিযানকে জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানে খাদ্য তৈরির পরিবেশ, সংরক্ষণব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিয়মিত তদারকির দাবি রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park