1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নতুন ঘর পাচ্ছেন ১০০ বন্যাদুর্গত পরিবার

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম সফরে যাচ্ছেন। এক দিনের এই সফরে তিনি চট্টগ্রামের বাঁশখালী ও হাটহাজারীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সফরের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে বাঁশখালীতে বন্যায় ঘরবাড়ি হারানো ১০০ পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার কথা রয়েছে।
জানা গেছে, সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে বাঁশখালীর বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অনেক পরিবারের বসতঘর সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়ে যায়। এসব ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্য থেকে সবচেয়ে অসহায় ১০০ পরিবারকে পুনর্বাসনের জন্য বাছাই করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাঁশখালীর বাহারছড়া এলাকায় নতুন ঘর নির্মাণের কাজ শেষ করা হয়েছে। দুর্যোগ সহনীয়ভাবে নির্মিত এসব ঘরে দুটি কক্ষ ও একটি সংযুক্ত শৌচাগার রয়েছে। আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করে ঘরগুলো নির্মাণ করা হয়েছে।
সফরের সময় প্রধানমন্ত্রী প্রতীকীভাবে কয়েকজন উপকারভোগীর হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন। একই অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও পরিবারকে ত্রাণ সহায়তা এবং প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়ার কর্মসূচিও রয়েছে।
এরপর প্রধানমন্ত্রী হাটহাজারীতে যাবেন। সেখানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করবেন। ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারকে ঘর নির্মাণে আর্থিক সহায়তা দেওয়ারও কর্মসূচি রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানস্থল ও পুনর্বাসন প্রকল্পের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করছেন।
বন্যায় ঘর হারানো পরিবারগুলোর জন্য নতুন ঘর নির্মাণ ও পুনর্বাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park