
নারায়ণগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, দলের প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো:আজিজুর রহমান মোল্লা (বি.কম, এলএল.বি)।
এক শোকবার্তায় অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন, মরহুম আব্দুল মতিন চৌধুরী ছিলেন একজন সৎ, দেশপ্রেমিক, ন্যায়পরায়ণ ও জনবান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব। রাষ্ট্র পরিচালনা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে তাঁর অবদান দেশের মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি বলেন, রাজনৈতিক জীবনে আব্দুল মতিন চৌধুরী সততা, আদর্শ ও নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর কর্মময় জীবন ও নেতৃত্ব আগামী প্রজন্মকে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ এবং জনসেবায় উদ্বুদ্ধ করবে।
শোকবার্তায় অ্যাডভোকেট মো:আজিজুর রহমান মোল্লা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করেন। একই সঙ্গে তিনি মরহুমের পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই যেন মরহুম আব্দুল মতিন চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া করেন। পাশাপাশি তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এবং প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ঐক্য, শৃঙ্খলা ও জনসেবার মনোভাব নিয়ে কাজ করলে দেশ আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে।