1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পোস্টকে কেন্দ্র করে হামলার অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৯৩ বার পঠিত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে পোস্টকে কেন্দ্র করে হামলার অভিযোগ
আড়াইহাজারে জামায়াতের রোকনসহ আহত ৩; অভিযোগ তদন্তের আশ্বাস পুলিশের
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর এক রোকনসহ তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল প্রায় ৫টার দিকে আড়াইহাজার পৌরসভার ধানসিঁড়ি কম্পিউটার অ্যান্ড ফটোকপি দোকানে এ ঘটনা ঘটে।
জামায়াতে ইসলামীর অভিযোগ, পৌর যুবদল নেতা আলী আকবরের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দল দোকানে এসে জামায়াতের রোকন কামরুল হাসান মঞ্জুর ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীদের মধ্যে সরকারি সফর আলী কলেজ ছাত্রদলের নেতা আরাফাত সানি, আড়াইহাজার কলেজ শাখা ছাত্রদলের সভাপতিসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।
হামলার সময় কামরুল হাসান মঞ্জুকে রক্ষা করতে গেলে তার সন্তানকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া হামলাকারীরা বাজারে ঘুরে ঘুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের খুঁজে হামলার চেষ্টা চালায় বলেও দাবি করেছে দলটি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আড়াইহাজার পৌর জামায়াতের সভাপতি নুরুল আমিন বাধা দেন। এ সময় আড়াইহাজার পপুলার হাসপাতালের কর্মকর্তা বশির আহমেদ হামলা বন্ধ করার অনুরোধ জানালে তাকেও কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।
এ ঘটনায় বশির আহমেদ গুরুতর আহত হন। এছাড়া নুরুল আমিন ও কামরুল হাসান মঞ্জুও আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে একজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park