1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বিআরটিসির চেয়ারম্যান পদে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নিয়োগ নিয়ে আলোচনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক | বর্তমান নিউজ
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব, কর্মীবান্ধব নেতা অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হতে পারে—এমন আলোচনা রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
এ সম্ভাব্য খবরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মী ও তাঁর শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং নেতৃত্বের দক্ষতার কারণে তিনি এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষম হবেন।
দলীয় সূত্রে জানা যায়, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, জনসম্পৃক্ত কার্যক্রম এবং সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। এ কারণে গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের দায়িত্বে তাঁর নাম আলোচনায় এসেছে বলে সংশ্লিষ্ট মহলে গুঞ্জন রয়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা নিশ্চিত ঘোষণা প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি এখনও আলোচনার পর্যায়েই রয়েছে।
এদিকে সম্ভাব্য এ নিয়োগের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে অসংখ্য পোস্ট করতে দেখা গেছে। তাঁর সমর্থকরা আশা প্রকাশ করেছেন, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলে তিনি বিআরটিসির সেবার মান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং যাত্রীসেবাকে আরও আধুনিক ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park