1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

সাংবাদিকদের নিবন্ধন দিতে চায় সরকার বার কাউন্সিলের আদলে নিবন্ধন ব্যবস্থা চালুর প্রস্তাব,

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১২৭ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
নির্ধারণ হতে পারে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা
ঢাকা, ৯ জুলাই: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের সাংবাদিকতাকে আরও পেশাদার, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল করতে সরকার আইনজীবীদের বার কাউন্সিলের আদলে সাংবাদিকদের জন্য নিবন্ধন (রেজিস্ট্রেশন) ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে।
জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ১৯৭৪ সালের বাংলাদেশ প্রেস কাউন্সিল আইনকে যুগোপযোগী করে সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে সাংবাদিকদের জন্য নিবন্ধন ব্যবস্থা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং পেশাগত মান উন্নয়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মোবাইল জার্নালিজমের নামে অনুমোদনহীন, অপেশাদার বা অনৈতিক কর্মকাণ্ড সরকার সমর্থন করে না।
প্রস্তাবিত আইন সংশোধনীতে মিথ্যা, হয়রানিমূলক ও নীতিবিরোধী সংবাদ প্রকাশের ক্ষেত্রে আর্থিক জরিমানাসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের বিধান রাখা হয়েছে। পাশাপাশি গুজব, ভুয়া খবর, ঘৃণামূলক বক্তব্য কিংবা জাতীয় স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের ঘটনায় প্রেস কাউন্সিলকে স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়ার প্রস্তাবও রয়েছে।
তথ্যমন্ত্রী জানান, এসব উদ্যোগের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের মর্যাদা প্রতিষ্ঠা, ভুয়া সাংবাদিকতা প্রতিরোধ এবং গণমাধ্যমে পেশাদার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। আইনটি সংশোধন ও অনুমোদনের পর নিবন্ধন ব্যবস্থা বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park