1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদ্রাসার ছাদে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, দগ্ধ ৫ ছাত্রী চারজনের শরীর ৫০–৬০ শতাংশ পুড়ে গেছে, অবস্থা আশঙ্কাজনক মদনপুরে সমবায় মার্কেট দখল, বিচার চায় ভুক্তভোগীরা নয়াপল্টনে কৃষক দলের প্রতিবাদ সমাবেশ ও মিছিলে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের নেত্রী লিপি খন্দকার নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাসাবাড়ির ময়লা সংগ্রহে ১০০ টাকার বেশি নয়, অতিরিক্ত আদায়ে ঠিকাদারি বাতিলের হুঁশিয়ারি নাসিক প্রশাসকের

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১২৭ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ, ৫ জুলাই: বাসাবাড়ির ময়লা সংগ্রহের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ বন্ধে কঠোর বার্তা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
রোববার এক বার্তায় তিনি নগরবাসীর উদ্দেশে বলেন, বাসাবাড়ির ময়লা সংগ্রহের জন্য কোনো কর্মীকে ১০০ টাকার বেশি অর্থ প্রদান করা উচিত নয়। যদি কোনো কর্মী এর বেশি টাকা দাবি করেন, তাহলে বিষয়টি দ্রুত সিটি করপোরেশনকে জানাতে তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।
প্রশাসক বলেন, নাগরিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল করা হবে বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, নগরবাসী যেন কোনো ধরনের অনিয়ম বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সিটি করপোরেশন সতর্ক রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নগরবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছে, নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ দাবি করা হলে তা পরিশোধ না করে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। নাগরিকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, “নগরবাসীর স্বার্থ রক্ষা এবং সেবার মান উন্নয়নে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park