1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মুগ্ধ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১২৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, আড়াইহাজার:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে হাসপাতালের পরিচ্ছন্নতা, সেবার মান ও রোগীবান্ধব পরিবেশ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান।
সোমবার বেলা ১১টার দিকে তিনি আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, লেবার রুম, বহির্বিভাগসহ গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সেবার মানের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ব্যতিক্রম ও দৃষ্টান্তমূলক মনে হয়েছে। বিশেষ করে হাসপাতালের প্রতিটি বিভাগে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও রোগীদের জন্য ইতিবাচক পরিবেশ তাকে মুগ্ধ করেছে।
পরিদর্শনকালে অধ্যাপক ডা. জাহিদ রায়হান লেবার রুমও ঘুরে দেখেন এবং সেখানে সদ্য স্বাভাবিক প্রসবে সন্তান জন্ম দেওয়া এক মায়ের সঙ্গে কথা বলেন। স্বাভাবিক প্রসবকে উৎসাহিত করতে তিনি ওই মাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমান, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত সেবা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতা, সুশৃঙ্খল পরিবেশ এবং সেবার মান বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তার এমন প্রশংসা হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মাঝে নতুন কর্মউদ্দীপনা সৃষ্টি করেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park