1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব বহিষ্কার

  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৯৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, সম্প্রতি দলীয় কর্মকাণ্ড ও সাংগঠনিক শৃঙ্খলা নিয়ে নানা অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় যুবদল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় খায়রুল ইসলাম সজীবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। রোববার (২১ জুন) রাতে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
দলীয় সূত্রে আরও জানা যায়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর থেকে খায়রুল ইসলাম সজীবের সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
খায়রুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কারণে শেষ পর্যন্ত কঠোর অবস্থান নেয় কেন্দ্রীয় যুবদল। এ ঘটনায় নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
দলীয় নেতাকর্মীদের মতে, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে কেন্দ্রীয় যুবদল এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো নেতাকর্মী দলীয় নীতিমালা লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধেও অনুরূপ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park