1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ক্রীড়া অনুরাগী থেকে বিসিবির ডিরেক্টর—মাসুদুজ্জামান মাসুদকে বর্তমান নিউজের শুভেচ্ছা ও অভিনন্দন

  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১১৯ বার পঠিত

বর্তমানে নিউজ ডেস্ক :
বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন ও অগ্রযাত্রায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক এবং মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ-এর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। একজন নিবেদিতপ্রাণ ক্রীড়া অনুরাগী থেকে দেশের ক্রিকেট প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হওয়া তাঁর দীর্ঘদিনের ক্রীড়াপ্রেম, নিষ্ঠা ও অবদানেরই স্বীকৃতি।
সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি পরিচালক নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে তিনি দেশের ক্রিকেট অঙ্গনে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। ক্রীড়ার প্রতি গভীর অনুরাগ, সংগঠক হিসেবে দক্ষতা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ব্যবসা, সমাজসেবা ও ক্রীড়াঙ্গনে তাঁর বহুমাত্রিক অবদান ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। বিশেষ করে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি, বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে পৃষ্ঠপোষকতা এবং সামাজিক উন্নয়নে তাঁর ভূমিকা তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিসিবির পরিচালক হিসেবে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে বলে ক্রীড়ামোদীদের প্রত্যাশা।
এই গৌরবময় অর্জনে বর্তমান নিউজ পরিবারের পক্ষ থেকে মাসুদুজ্জামান মাসুদ-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। আমরা বিশ্বাস করি, তাঁর বিচক্ষণ নেতৃত্ব ও সুদূরপ্রসারী পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেটকে নতুন সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে।
আমরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি। দেশের ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে তাঁর অবদান আরও বিস্তৃত হোক—এটাই প্রত্যাশা।
শুভেচ্ছান্তে
বর্তমান নিউজ পরিবার

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park