1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

রাকিবুল ইসলাম রাকিবের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান নেতৃবৃন্দের

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২১৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জের জালকুড়ি ৯ নং ওয়ার্ড এলাকায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মোঃ রাকিবুল ইসলাম রাকিবের পক্ষ থেকে আয়োজিত এ মানবিক কার্যক্রমে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা দলের সাবেক সভানেত্রী নুর-নাহার বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আল-মামুন ভূঁইয়া, মুক্তিযুদ্ধ প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ জাকির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম, জাহিদুল ইসলাম নয়ন, মোঃ রিয়াদ প্রধান, মোঃ আরিফ হোসেন, মোঃ আশিক সাউদ, মোঃ জুয়েল, শাওন আহমেদ সাদসহ নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাইসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন ধনী-গরিব সবাই একসাথে আনন্দ ভাগাভাগি করতে পারে। তারা আরও বলেন, জনাব রাকিবুল ইসলাম রাকিব সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park