
স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সকল ভোটার, নাগরিক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাসিক মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব রাকিবুল ইসলাম রাকিব।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিটি ভোটারসহ সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক ঈদ মোবারক।”
তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নারায়ণগঞ্জ গড়তে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
রাকিবুল ইসলাম রাকিব বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। নাগরিক সেবার মান উন্নয়ন ও উন্নত নগর গঠনে আমি কাজ করে যেতে চাই।”
এদিকে তার শুভেচ্ছা বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নাসিক এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইতিবাচক প্রতিক্রিয়া জানান।