
স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ ও দেশের বাইরে অবস্থানরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি।
সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের মাধ্যমে সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক—এটাই সবার প্রত্যাশা।
বার্তায় আরও বলা হয়, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা প্রতিকূলতা ও ঝুঁকি মোকাবিলা করে গণমাধ্যমকর্মীরা মানুষের কাছে সত্য তথ্য পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
নেতৃবৃন্দ দেশ-বিদেশে অবস্থানরত সকল সাংবাদিক ও সম্পাদকদের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে পবিত্র ঈদুল আজহা সবার জীবনে আনন্দ ও কল্যাণ বয়ে আনুক এবং দেশ ও জাতির জন্য বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি—এই দোয়া ও প্রত্যাশা ব্যক্ত করা হয়।