1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

মুকসুদপুরের জল্লিলপাড় বাজারে গরুর মাংস বিক্রি বন্ধ, ঈদের আগে বিপাকে স্থানীয়রা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জল্লিলপাড় বাজারে গরু জবাই ও গরুর মাংস বিক্রির ওপর প্রশাসনিক নিষেধাজ্ঞা জারির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে চলমান কয়েকটি মাংসের দোকান বন্ধ করে দেওয়ায় সাধারণ ক্রেতা, ব্যবসায়ী ও নিম্ন আয়ের পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জল্লিলপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বহু বছর ধরে নিয়মিতভাবে গরুর মাংস বিক্রি হয়ে আসছিল। বিশেষ করে সপ্তাহে নির্দিষ্ট দিনে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ সেখানে মাংস কিনতে আসতেন। তবে সম্প্রতি প্রশাসনিক নির্দেশনার পর বাজারের সব মাংসের দোকান বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় ব্যবসায়ী আলমগীর মোল্লাসহ একাধিক দোকানদার জানান, সেনদিয়া ফেরিঘাট পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে মৌখিক নির্দেশনা দিয়ে গরু জবাই ও মাংস বিক্রি বন্ধ রাখতে বলা হয়েছে। এরপর থেকেই ব্যবসায়ীরা দোকান খুলতে পারছেন না। এতে তাদের আর্থিক ক্ষতির পাশাপাশি কর্মচারীরাও বেকার হয়ে পড়েছেন।
এলাকাবাসীর দাবি, জল্লিলপাড় ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মুসলিম পরিবার বসবাস করে এবং দীর্ঘদিন ধরে তারা এই বাজার থেকেই গরুর মাংস কিনে আসছেন। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হঠাৎ এমন নিষেধাজ্ঞায় সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। অনেকেই বলছেন, বিকল্প বাজার দূরে হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে।
স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, এলাকায় বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন এবং অতীতেও বাজারে গরুর মাংস বিক্রি নিয়ে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। তাই হঠাৎ করে মাংস বিক্রি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত স্থানীয়দের কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের কোনো লিখিত বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত একটি গ্রহণযোগ্য সমাধান বের করবে, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসে এবং ব্যবসায়ীরাও স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park