
স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী তারেক রহমান এর নারায়ণগঞ্জ আগমনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত কর্মসূচিতে এক ফ্রেমে দেখা গেছে দুই ভাইকে। তারা হলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এবং বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, Stark Tree Group এর ব্যবস্থাপনা পরিচালক, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন এর আহ্বায়ক ও নাসিক মেয়র পদপ্রার্থী রাকিবুল ইসলাম রাকিব।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জজুড়ে সাজসজ্জা, ব্যানার-ফেস্টুন ও তোরণ নির্মাণের মধ্য দিয়ে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। কর্মসূচিতে অংশ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। এ সময় আজাদ ও রাকিবকে একসঙ্গে দেখা গেলে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই ভাইয়ের একসঙ্গে উপস্থিতি স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করছে। বিশেষ করে আগামী সিটি করপোরেশন নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রমকে সামনে রেখে তাদের ঐক্যবদ্ধ অবস্থান নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
এদিকে, নাসিক মেয়র পদপ্রার্থী রাকিবুল ইসলাম রাকিব দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নগরবাসীর কাছে পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অন্যদিকে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদও দলীয় কর্মকাণ্ড ও সাংগঠনিক তৎপরতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে তোলা দুই ভাইয়ের এই স্থিরচিত্র ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।