1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

তারুণ্যের ঐক্য: নতুন বাংলাদেশের শক্তি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭৫ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “তারুণ্যের ঐক্য: নতুন বাংলাদেশের শক্তি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৬ মে) রাজধানীর তোপখানা রোডস্থ বিএমএ ভবন মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত তরুণ নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. আব্দুল্লাহ আল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিকে ইতিবাচক কাজে লাগানোর আহ্বান জানান তারা। একই সঙ্গে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভেদমূলক রাজনীতি থেকে দূরে রেখে দক্ষতা ও নেতৃত্ব বিকাশে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাড. আব্দুল্লাহ আল আমিন বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের চিন্তা, মেধা ও নেতৃত্বের ওপর। তিনি বলেন, যুবসমাজকে সঠিক দিকনির্দেশনা ও সুযোগ প্রদান করা গেলে তারাই একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও আধুনিক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park