1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ফতুল্লার হাজীগঞ্জে ঈদগাহ রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৭৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক:নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় ভূমিদস্যুদের কবল থেকে ঈদগাহের জমি রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি হাজীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ বাজার এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে হাজীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকার মুসল্লি, ধর্মপ্রাণ মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা “ভূমিদস্যুদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “ঈদগাহের জমি দখল চলবে না”, “ইসলামের দুশমনরা হুঁশিয়ার, সাবধান”সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে প্রধান বক্তব্য রাখেন হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের খতিব ও হাজীগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি ইমরান হোসেন। তিনি অভিযোগ করে বলেন, হাজীগঞ্জ নবুমিস্ত্রি জামে মসজিদের নামে ৬৬ শতাংশ জমি ওয়াক্‌ফ করা রয়েছে এবং দীর্ঘদিন ধরে ওই জমি ঈদগাহ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রতিবছর ঈদের জামাত সেখানে অনুষ্ঠিত হয় এবং এলাকাবাসী শান্তিপূর্ণভাবে ধর্মীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তিনি আরও বলেন, সম্প্রতি একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র ঈদগাহের জমি দখলের পাঁয়তারা শুরু করেছে। বিভিন্নভাবে জমির সীমানা পরিবর্তন ও দখলের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এতে এলাকাবাসীর মাঝে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মুফতি ইমরান হোসেন বলেন, “এটি শুধু একটি জমির বিষয় নয়, এটি মুসলমানদের ধর্মীয় অনুভূতির বিষয়। ঈদগাহের জমি দখলের যেকোনো অপচেষ্টা মুসল্লিরা কখনো মেনে নেবে না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য অধিকার রক্ষার আন্দোলন চালিয়ে যাব।”
সমাবেশে বক্তারা অবিলম্বে ভূমিদস্যুদের দখলচেষ্টা বন্ধ, ঈদগাহের জমির সীমানা সংরক্ষণ এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলের চেষ্টা করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভ সমাবেশ শেষে ঈদগাহ ও মসজিদের জমি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্থানীয় নেতৃবৃন্দ ও মুসল্লিরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park