1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আড়াইহাজারে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৭৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাকিবুল ইসলাম রাকিব।
সংবর্ধনা অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ উপহার, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রজন্মকে মেধা ও শিক্ষায় এগিয়ে নিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার্থীদের উৎসাহিত করতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের উৎসাহ ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।”
এদিকে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “শিক্ষার্থীদের পাশে থাকতে পারাটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park