1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

স্বপ্ন যখন খণ্ডিত: রূপগঞ্জ বিভাজন নিয়ে উদ্বেগ, বৈষম্যের আশঙ্কা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক রিপোর্ট :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাকে আংশিকভাবে সিটি কর্পোরেশনের আওতায় আনার প্রস্তাব ঘিরে জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুরো অঞ্চলকে অন্তর্ভুক্ত না করে একাংশকে সিটি কর্পোরেশনে নেওয়া এবং বাকি অংশকে বাইরে রাখার উদ্যোগ বৈষম্য সৃষ্টি করবে।
রূপগঞ্জবাসীর মতে, রূপগঞ্জ কোনো সাধারণ জনপদ নয়; এটি তাদের আবেগ ও ঐতিহ্যের কেন্দ্রবিন্দু। এমন একটি গুরুত্বপূর্ণ অঞ্চলকে খণ্ডিত করার পরিকল্পনা বাস্তবায়িত হলে উন্নয়ন ও নাগরিক সুবিধা বণ্টনে অসমতা দেখা দেবে।
স্থানীয় সচেতন মহল বলছে, একটি অঞ্চলকে দ্বিখণ্ডিত করলে প্রশাসনিক সমন্বয় ব্যাহত হয় এবং বাজেট বণ্টনে বৈষম্য তৈরি হয়। এতে একাংশ শহুরে সুযোগ-সুবিধা পেলেও অন্য অংশ অবহেলিত থেকে যাওয়ার ঝুঁকি থাকে, যা একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনার পরিপন্থী।
এদিকে, বিষয়টি নিয়ে রূপগঞ্জবাসীর নীরবতা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, নিজেদের ভূমি, পরিচয় ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও জনগণের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো প্রতিবাদ না হওয়া উদ্বেগজনক।
কিছু নাগরিক ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি তুলে ধরেছেন। তারা বলেন, ইসলাম ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠার নির্দেশ দেয়। কুরআনের আলোকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তারা মনে করেন, বৈষম্যমূলক কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়।
এ প্রেক্ষাপটে সচেতন নাগরিকদের একাংশ দাবি জানিয়েছেন—পুরো রূপগঞ্জকে সিটি কর্পোরেশনের আওতায় আনতে হবে, অন্যথায় উপজেলার ভৌগোলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে প্রস্তাবিত এই উদ্যোগ নিয়ে রূপগঞ্জজুড়ে আলোচনা ও উদ্বেগ ক্রমেই বাড়ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park