
বর্তমান নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে এএসআই নাজিমুদ্দিন কে পুরস্কৃত করেছেন পুলিশ সুপার।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাস্টার প্যারেড শেষে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জানা যায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন, মাদক উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পুলিশ সদস্যদের এ সম্মাননা প্রদান করা হয়।
বিভিন্ন থানার এসআই, এএসআই এবং ডিবি পুলিশের সদস্যরা রয়েছেন, যারা গত মাসে বিশেষ দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব। পুলিশ সদস্যদের পেশাদারিত্বই বাহিনীর সুনাম বৃদ্ধি করে।”
তিনি আরও বলেন, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখতে হবে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলার শ্রেষ্ঠ কর্মকর্তাদের এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।