
নিজস্ব প্রতিবেদক।
জমি সংক্রান্ত এসিল্যান্ডের রায় ১৮ বছর আগে কেন বাদীর পক্ষে গেলো সেই পুরাতন ক্ষোভকে পূঁজি করে সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের ৩৪ বছরের বসতবাড়ির মালিকীয় জমি বিভিন্ন কৌশলে জবরদখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ আব্দুল আজিজ ও তার অনুসারী ইনতালের বিরুদ্ধে।
আজ সকাল ১০টার দিকে স্থানীয় ইনতালের নেতৃত্বে সাংবাদিক হোসেন মনিরের বসতভিটায় আব্দুল আজিজ গং এসে মাপযোগ শুরু করলে সাংবাদিক হোসেন মনির ইনতালকে তার বসত ভিটা নিয়ে একটি চলমান মামলার কথা জানায় এবং জমি পরিমাপের সরকারী কোন আদেশ আছে কিনা জানতে চাইলে ইনতাল জানান যে, মামলা চলছে নতুন করে আব্দুল আজিজ গংদের সাথে আর আমি এসেছি আমি আপনাদের এখানে জায়গা পাই বলে। একই সাথে আসা চলমান মামলার বাদি যিনি একই বিষয় নিয়ে ১৮ বছর আগে বিবাদী ছিলেন এবং এসিল্যান্ডের মামলার রায় কেন ভুক্তভোগী সাংবাদিক পরিবার পেলো তা নিয়ে সাংবাদিক হোসেন মনিরকে দেখে নেয়ার এবং ২০ বছর পরও তোকে ছাড়বো না বলে হুমকী দেয় স্থানীয় সাবেক মেম্বার রুবেলের উপস্থিতিতে। হতভম্ব হয়ে যাওয়া উক্ত সাংবাদিক ইনতাল এবং তার যোগসাজেসে আসা আব্দুল আজিজগংকে জানিয়ে দেন যে এভাবে বিশৃঙ্খলা না করে আপনি আইনিভাবে আসুন। আইনই আমাদের সমাধান করে দিবে কিন্তু তারা একবাক্যে বলে কিসের আইন? আগে মারামারি হবে তারপর আইন। ভূক্তভোগী উপস্থিত সাবেক মেম্বারের দৃষ্টি আকষর্ন করলে তিনি আইন এবং হুমকী প্রদানের বিষয়টি আমলে না নিয়ে এক সপ্তাহের সময় দিয়ে চাপ দিতে থাকেন।
এ রিপোর্ট লেখা পর্যম্ত সাংবাদিক হোসেন মনিরকে হুমকীর বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি বলে জানা গেছে।
উল্লেখ্য যে, সাংবাদিক হোসেন মনির দীর্ঘ ২৩ বছরে নারায়ণগঞ্জে দৈনিক যুগের চিন্তা,ডান্ডিবার্তা,সংবাদ চর্চা,দূর্ণীতি রিপোর্ট, আরটি বিডিনিউজসহ আরোও অন্যান্য সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করে আসছেন।