
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বর্তমান নিউজ পরিবার। এক মাসের সিয়াম সাধনার পর মাহে রমজানের বিদায় বেলায় আসে খুশির বার্তা নিয়ে ঈদুল ফিতর—যা মুসলিম উম্মাহর জন্য এক অনন্য আনন্দের দিন।
এক শুভেচ্ছা বার্তায় বর্তমান নিউজ কর্তৃপক্ষ জানায়, ঈদ শুধুমাত্র আনন্দের নয়, এটি ত্যাগ, সংযম, সহমর্মিতা ও মানবিকতার এক মহান শিক্ষা বহন করে। রমজান মাসে আত্মশুদ্ধির যে শিক্ষা আমরা গ্রহণ করেছি, তা যেন সারা বছর আমাদের জীবনে প্রতিফলিত হয়—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বার্তায় আরও বলা হয়, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই ঈদের প্রকৃত আনন্দ। তাই সকলকে নিজ নিজ অবস্থান থেকে গরিব ও দুস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। এতে করে ঈদের আনন্দ হবে আরও পরিপূর্ণ ও অর্থবহ।
বর্তমান নিউজ পরিবার দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে জানায়, ঈদের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই এবং একটি সুন্দর, মানবিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে একসাথে কাজ করি।
পরিশেষে, দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে আবারও জানানো হচ্ছে—
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক!