1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান হলেন মাসুদুজ্জামান মাসুদ

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ২৩৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড-এর পরিচালক এবং ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ।
সম্প্রতি ক্লাবের পরিচালনা পর্ষদের এক সিদ্ধান্তে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী এই ক্রীড়া সংগঠনের ক্রিকেট কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও শক্তিশালী করার লক্ষ্যে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাসুদুজ্জামান মাসুদ দীর্ঘদিন ধরে ক্রীড়া অঙ্গনের সঙ্গে সম্পৃক্ত। পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হিসেবে তিনি ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, মেধাবী ক্রিকেটারদের সুযোগ তৈরি করা এবং ক্রীড়া উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি ইতোমধ্যে ক্রীড়াঙ্গনে পরিচিতি অর্জন করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দেশের ক্রীড়াঙ্গনে মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি গৌরবময় নাম। এই ক্লাবের ঐতিহ্য ধরে রেখে ক্রিকেট দলকে আরও শক্তিশালী করতে তিনি সর্বাত্মকভাবে কাজ করবেন। একইসঙ্গে নতুন প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে তাদের সুযোগ করে দেওয়ার বিষয়েও তিনি গুরুত্ব দেবেন বলে জানান।
ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, তার অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও ক্রীড়াপ্রীতি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। তার নেতৃত্বে ক্লাবের ক্রিকেট দল ভবিষ্যতে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা। 🏏

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park