1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩১১ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক :
পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নারায়ণগঞ্জ এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে সমাজকে আলোকিত করতে পারে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা আগামী দিনে জেলার উন্নয়ন ও দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু লেখাপড়ায় ভালো হলেই হবে না, পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনাও ধারণ করতে হবে। তবেই একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করা, শিক্ষা ও সামাজিক কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি করা এবং জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যে সংগঠনটি বিভিন্ন সময় নানা উদ্যোগ গ্রহণ করে থাকে। তারই অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত অতিথি ও শিক্ষার্থীরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা পারস্পরিক মতবিনিময় করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park