1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

বিপুল ভোটে বিজয়ী এমপি নজরুল ইসলাম আজাদকে ধুপ্তারা বিএনপির ফুলেল শুভেচ্ছা

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক, আড়াইহাজারের সাত লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা নজরুল ইসলাম আজাদ বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় এলাকাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। তার এ বিজয়ে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
নির্বাচনে বিজয় অর্জনের পর আড়াইহাজার উপজেলার ধুপ্তারা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় স্থানীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন এবং তার নেতৃত্বে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ মাসুম মোল্লা সহ ধুপ্তারা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। তারা বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবেই নজরুল ইসলাম আজাদের এ বিজয় এসেছে। তারা বিশ্বাস করেন, তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নেতাকর্মীরা আরও জানান, দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে জনগণের পাশে থাকার ফলেই তিনি ব্যাপক সমর্থন অর্জন করেছেন। ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তারা।
এদিকে, বিজয়ের পর বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park