1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আড়াইহাজারে গোপন বৈঠক! স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙুরের সঙ্গে আওয়ামী লীগ–বিএনপির একাধিক নেতার ‘গোপন সমঝোতা’

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক:বিশেষ প্রতিবেদক।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী রাজনীতিতে ভয়াবহ চাঞ্চল্য সৃষ্টি করেছে একটি গোপন বৈঠকের তথ্য। নির্ভরযোগ্য সূত্রের দাবি, স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙুরের সঙ্গে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান শাহাজালাল মিয়া, যুবলীগ সভাপতি আলমগীর কবির উজ্জ্বল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলমগীর কবির শাহীন সরকার, গোপালদী পৌর মেয়র হালিম সিকদার, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম এবং বিএনপি নেতা আনোয়ার হোসেন অনু গোপন বৈঠকে মিলিত হন।
সূত্র জানায়, রাজধানীর পান্থপথ এলাকার একটি বাসায় অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদকে যেকোনো মূল্যে পরাজিত করার ছক আঁকা হয়।
বৈঠকে উপস্থিত নেতারা আওয়ামী লীগের সব ভোট স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান আঙুরের পক্ষে দেওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছান বলে সূত্রের দাবি। মাঠ পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করানোর সিদ্ধান্তও নেওয়া হয়।
আরও চাঞ্চল্যকর তথ্য হলো—বৈঠকে সাবেক এমপি শাহাজালাল মিয়া আশ্বাস দেন, আতাউর রহমান আঙুর এমপি নির্বাচিত হলে সংশ্লিষ্ট নেতাদের এলাকায় পুনরায় প্রবেশ এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় কোনো বাধা থাকবে না।
এ বিষয়ে অভিযুক্ত নেতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই আড়াইহাজারসহ নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই গোপন বৈঠক ও সমঝোতা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে এবং ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।

(ঘটনার বিষয়ে আরও তথ্য অনুসন্ধান চলছে)

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park