1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তারেক জিয়া পরিষদের বিশেষ প্রস্তুতি গ্রহণের আহ্বান।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩১০ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব আমিনুল ইসলাম সোহাগ।
এক বিবৃতিতে তিনি বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ অগ্রযাত্রার একটি ঐতিহাসিক মুহূর্ত। এই গুরুত্বপূর্ণ উপলক্ষকে সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য তারেক জিয়া পরিষদের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, “তারেক রহমান দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। তাঁর প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। তাই আমরা চাই, এই ঐতিহাসিক দিনে তারেক জিয়া পরিষদের প্রতিটি ইউনিট দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”
আমিনুল ইসলাম সোহাগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি, শৃঙ্খলা বজায় রাখা এবং দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখাই হবে প্রস্তুতির মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সকলকে সাংগঠনিকভাবে সক্রিয় থাকার আহ্বান জানান।
তারেক জিয়া পরিষদের পক্ষ থেকে জানানো হয়, স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশে প্রস্তুতি সভা, দোয়া মাহফিল এবং সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি ও ঐক্য সুদৃঢ় করা হবে।
শেষে তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরে আসবে—এই বিশ্বাস নিয়েই আমরা সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।”

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park