1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

আড়াইহাজারে বিএনপির অভ্যন্তরীণ সংকট।

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৬ বার পঠিত

বর্তমান নিউজ ডেস্ক:
আড়াইহাজারে বিএনপির রাজনীতিতে ভয়াবহ অস্থিরতা বিরাজ করছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত ও দলীয় কমান্ডকে প্রকাশ্যে অমান্য করে ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং দলীয়ভাবে মনোনীত এমপি প্রার্থী নজরুল ইসলাম আজাদের বিরুদ্ধে মিছিল করেছে আঙ্গুর সুমন–পারভিন নেতৃত্বাধীন একটি গ্রুপ।

তাদের মিছিলে কাফনের কাপড় পরা, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে স্লোগান এবং নজরুল ইসলাম আজাদের ব্যানার–ফেস্টুন লাঠি দিয়ে ছেঁড়ার চেষ্টা এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।মিছিলে অংশ নেওয়া লোকজনের শরীরে ছিল সাদা কাফনের কাপড়, যা রাজনৈতিক প্রতিবাদের অন্যতম ভয়াবহ রূপ হিসেবে দেশে বিরল।তারা নানা স্লোগান দিয়ে দলীয় কমান্ডকে চ্যালেঞ্জ করে।একজন স্থানীয় রাজনৈতিক কর্মীর ভাষায়—“এটা আর মতবিরোধ নয়—এটা প্রকাশ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করার ঘোষণা।”

মিছিলে থাকা কয়েকজনকে
নজরুল ইসলাম আজাদের ব্যানার লাঠি দিয়ে আঘাত করতে, পোস্টার টান টান করে ছিঁড়তে ও ফেস্টুন নামাতে চেষ্টা করতে দেখা গেছে।এ দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়লে সাধারণ কর্মী থেকে শুরু করে সিনিয়র নেতাদের পর্যন্ত ক্ষোভ দেখা দেয়।অনেকেই বলছেন—“একজন কেন্দ্রীয় পদধারী নেতার ব্যানার ভাঙচুর করা মানেই দলের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ।”এ ধরনের গুরুতর, উস্কানিমূলক ও বিশৃঙ্খল পরিস্থিতির পরও আড়াইহাজার থানা পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।

এ নিয়ে স্থানীয় জনগণের ক্ষোভ বাড়ছে।তারা বলছে—“ব্যানার ছেঁড়া, মিছিল, উত্তেজনা—সবই পুলিশের চোখের সামনে হয়েছে। কিন্তু পুলিশ নড়ল না কেন?”
“আইন কি শুধু সাধারণ মানুষের জন্য?”দলীয় মনোনয়নকে ঘিরে এ ধরনের প্রকাশ্য আন্দোলন–বিক্ষোভ স্থানীয়ভাবে BNP–কে মারাত্মকভাবে বিভক্ত করে ফেলছে।তৃণমূল নেতা–কর্মীরা হতাশ হয়ে মন্তব্য করছেন—“বহিরাগত শক্তির বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা ক্লান্ত। এখন নিজেরাই নিজের ঘর ভাঙছি।”“দল যখন সবচেয়ে কঠিন সময় পার করছে, তখন অভ্যন্তরীণ সংঘাত কি আত্মঘাতী হবে না?”

দলীয় মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বিগত সরকারের ১৭ বছরে অসংখ্য হয়রানি, মামলা, হামলা ও রাজনৈতিক নিপীড়ন সয়েও দল ছাড়েননি,রাজনীতি ছাড়েননি,মাঠ ছাড়েননি তিনি ছিলেন—তৃণমূলের পাশে,আন্দোলনের মাঠে,মানুষের সুখ–দুঃখে ও দলে সংকটের মুহূর্তে অটল একজন তৃণমূল কর্মী বলেন— “আজাদ ভাই ছিলেন আমাদের আশ্রয়স্থল। জুলুম–নিপীড়নে যখন সবাই দূরে সরে গিয়েছিল, তখন তিনিই সবার পাশে দাঁড়িয়েছেন।”আরেকজন বলেন—“এই মানুষটিকে অসম্মান করা মানে আড়াইহাজারবাসীর মনের ওপর আঘাত করা।”সবকিছু মিলিয়ে আড়াইহাজারে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার দোলাচলে পড়ে গেছে।তাদের মন্তব্য—“এভাবে নিজের দলকেই প্রতিপক্ষ বানালে সামনে কোনো সুষ্ঠু রাজনৈতিক লড়াই সম্ভব নয়।

”সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো—সকল উস্কানি ও অপমানের পরও নজরুল ইসলাম আজাদ কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, বরং শান্ত থেকে তৃণমূলের সঙ্গে কাজ করে যাচ্ছেন।তার ঘনিষ্ঠ সূত্র জানায়— “তিনি দলীয় শৃঙ্খলা ভাঙতে বিশ্বাসী নন। জনগণই তার শক্তি।”আড়াইহাজারে দলের ভবিষ্যৎ কি নিজেরাই ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে? দলীয় মনোনয়ন–বিরোধী রাজনৈতিক আচরণ বিএনপিকে কতটা ক্ষতিগ্রস্ত করবে? তৃণমূলের বিভক্তি কি আগামী রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে?সব প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে—তবে এখন আড়াইহাজারে রাজনৈতিক অস্থিরতা চরমে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park