1. admin@bartamannews.com : admin :
  2. news1@gmail.com : News 1 : News 1
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হোয়াইট হাউসে ট্রাম্প-শি বৈঠক, বাণিজ্য ও এআইসহ নানা বিষয়ে আলোচনা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর আইন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া, অ্যাডভোকেট আজহারুল ইসলাম স্বপনের ইন্তেকাল রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল, আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক মাসুম বিল্লাহর মায়ের কুলখানিতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব জোরদারে বাংলাদেশের অঙ্গীকার সিদ্ধান্ত গ্রহণ থেকে শান্তি প্রক্রিয়া—সব পর্যায়ে নারীর অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ নারায়ণগঞ্জ শহরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাদ্দাম-সবুজের নেতৃত্বে রাজপথে আইন ছাত্র ফোরাম, নারায়ণগঞ্জে বিএনপির বিক্ষোভ নারায়ণগঞ্জে আওয়ামীলীগ বিরোধী বিক্ষোভ মিছিলে লিপি খন্দকারের নেতৃত্বে মহিলা নেতাকর্মীদের অংশগ্রহণ

খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় কুরআন খতম‌ সহ বিশেষ দোয়ায় এনায়েতনগর ইউনিয়ন বিএনপি’র

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৩৫৪ বার পঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এনায়েতনগর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) এনায়েতনগরে আয়োজিত এ মিলাদ-মাহফিলে স্থানীয় নেতাকর্মীসহ এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি দেখা যায়।

এ সময় বক্তারা বলেন, মিলাদ মাহফিলে মহান আল্লাহ তালার নিকট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি, পরিপূর্ণ সুস্থতা দান সহ জনগণের কাছে ফিরিয়ে আনার মাধ্যমে জনগণের খেদমত করার সুযোগ দানের জন্য দোয়া করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা আরো বলেন,
খালেদা জিয়া কোনো নির্দিষ্ট দলের না, তিনি সবার ও সারা বাংলাদেশের। এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তার আপসহীন লড়াই অতুলনীয়। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে তাকে খুব বেশি প্রয়োজন।

অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, ফতুল্লা থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক জামিল হোসেন খান স্বাধীন , ফতুল্লা থানা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক শওকত আলী খান জুম্মান,

ফতুল্লা থানা বিএনপির ক্ষুদ্রঋণ কুটির ও শিল্প বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন ইমাম, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল ইসলাম রাজীব, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাহমাতুল্লাহ, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল কাইয়ুম মন্ডল, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মোল্লা , ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক তারা মিয়া ,প্রধান, ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন খোকা, ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান রতন , ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, ৫ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আজিম প্রধান, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ আলম,

এনায়েতনগর ইউনিয়ন জিয়া পরিষদের মাহফুজুর রহমান ও মোঃ স্বপন, ও এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি লিটন চৌধুরী, এনায়েত নগর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব রানা,এনায়েত নগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বিএনপি ও অঙ্গনে অসংখ্য নেতা কর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত সহ নেওয়াজ বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বর্তমান নিউজ
Theme Customized By Shakil IT Park